বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

সাম্য রাইয়ানের নতুন কবিতার বই ‘হালকা রোদের দুপুর’

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ৫৬৮ বার পঠিত

 বিশেষ প্রতিনিধি।-সমকালীন বাংলা কবিতায় সাম্য রাইয়ান এমনই এক কবি যিনি তাঁর প্রতিটি কবিতার বইয়ে নিজেকে নবরূপে নির্মাণ করেন৷ নিজেকে ভাঙেন, গড়েন; গড়ে তোলেন এক নতুন জগৎ৷ এবারও তার ব্যতিক্রম নয়৷

অমর একুশে গ্রন্থমেলা ২০২৩-এ প্রকাশ হচ্ছে কবি সাম্য রাইয়ানের চল্লিশটি টানাগদ্য কবিতার সিরিজ ‘হালকা রোদের দুপুর’; যেখানে তিনি আনত স্বরে নির্মাণ করেছেন অভিনব চিত্রকল্প৷ আশ্চর্য তাঁর উপমা৷ এ বই পাঠককে নতুন কবিতার স্বাদ দেবে নিশ্চিত৷

বইটি প্রসঙ্গে কবি বলেন, “নিজেকে বিনির্মাণের এক চেষ্টা হিসেবে দেখা যেতে পারে এ বই৷ আগের সকল ফর্ম, যেভাবে আমি লিখেছি; তা থেকে বেরিয়ে— নতুন অবয়ব— রোদের পোশাক ধারণ! হয়তো নতুন লাগবে এই সাম্যকে; লাগতে পারে৷ আবার মনে হতে পারে কিছুই হয়নি এসব, কী লিখেছে ছাইপাশ এক্কেরে যা তা; যেমন মনে হয় হয়তো অনেকেরই, বারবার!”

রোচিষ্ণু সান্যালের প্রচ্ছদে ২০০ টাকা মূল্যের বইটি প্রকাশ করছে ঘাসফুল প্রকাশনী৷ বইমেলার প্রথম দিন থেকেই ঘাসফুলের ১৭০ ও ১৭১ নং স্টলে পাওয়া যাবে৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com