বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

সারাদেশে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩২০ বার পঠিত

বজ্রকথা প্রতিবেদক।– সারা দেশে যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বের সাথে ৫৩তম বিজয় দিবস পালন করা হয়েছে। এদিন ৩১বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের সূচনা হয়। সাভার জাতীয় স্মৃতিসৌধের বেদীতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, বিচারপতি ওবায়দুল হাসান। পরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে  স্মৃতিসৌদ্ধে মানুষ ঢল নামে।

এদিন মহান বিজয় দিবস উপলক্ষ্যে সারা দেশের সকল জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিজয় দিবস পালন করা হয়েছে। বিজয় দিবসে সকল সামাজিক রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনগুলো পৃথক পৃথক কর্মসূচী হাতে নেয়।

বিজয় দিবস উপলক্ষ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক কর্মসূচী গ্রহন করে। কর্মসূচীর মধ্যে ছিল, আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, খেলাধুলা, আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদেরকে সংবর্ধনা প্রদান। সকল মসজিদ সহ সকল উপাসনালয়ে বিশেষ প্রার্থণা, সাংষ্কৃতিক অনুষ্ঠান।

স্মরণযোগ্য বায়ান্ন বছর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি  স্বাধীন দেশ হিসেবে জন্ম নেয় বাংলাদেশ। ত্রিশ লাখ শহীদের সর্বোচ্চ আত্মত্যাগ ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয়েছে নতুন রাষ্ট্র বাংলাদেশ।

১৯৭১ সালের এইদিনে  পাকিস্তানি দখলদার বাহিনী বাংলাদেশ ও ভারতের যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের অবসান ঘটিয়ে পূর্ব পাকিস্তান বাংলাদেশে পরিণত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com