মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি গ্রেফতার -১

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৩০৬ বার পঠিত

বজ্রকথা ডেক্স।-ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি এবং সরকার ও রাষ্ট্রবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ওই ব্যক্তির নাম বাবুল হোসেন খাঁন (৪৫) সে গাজীপুরের জয়দেবপুর থানাধীন রাজেন্দ্রপুরের জানাকুর এলাকার বাসিন্দা ।
১২ মার্চ /২১ খ্রি: তারিখ শুক্রবার জয়দেবপুর থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হলে পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বাবুলকে গেফতার করে।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান সেনাপ্রধানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার ছড়ানোর বিষয়ে মনির হোসেন সুমন নামের এক সংবাদকর্মীর অভিযোগের প্রেক্ষিতে বাবুল হোসেনকে গ্রেফতার করছে পুলিশ। সংবাদ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেনাপ্রধান ও আওয়ামী লীগের রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে অনেকদিন ধরেই বিদ্বেষ ও কটূক্তিমূলক পোস্ট করে আসছিলেন বাবুল। জয়দেবপুর থানার ওসি মামুন আল রশিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com