বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

কবিতা-শরৎ মানে

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৭ বার পঠিত

শরৎ মানে
মাসুদ রানা

শরৎ মানে বর্ষার শেষে
ভাদ্র-আশ্বিন মাসে,
শরৎ মানে নীল আকাশে
মেঘের ভেলায় ভাসে।

শরৎ মানে স্নিগ্ধ সকাল
শাপলা ফুলের হাসি,
শরৎ মানে শিউলি ফুলের
ভীষণ ভালোবাসি।

শরৎ মানে নদীর তীরে
সাদা সাদা কাশফুল,
শরৎ মানে সবুজ বনে
সাজে নদীর দু-কূল।

শরৎ মানে রাতের বেলায়
আকাশ তারায় মেলা,
শরৎ মানে বিকেল-বেলা
লীলাভূমির খেলা।

শরৎ মানে আকাশ উড়ে
সাদা বকের দলে,
শরৎ মানে কাশফুল উড়ে
হাওয়া সাথে মিলে।

শরৎ মানে প্রভাতবেলা
পাখির মধুর গানে,
শরৎ মানে বাজায় বাঁশি
রাখাল সুরে প্রাণে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com