বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

নবাবগঞ্জে কচু চাষে লাভবান কৃষক মজনু মিয়া

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৯৩০ বার পঠিত

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শালখুরিয়া ইউনিয়নের বেড়ামালিয়া গ্রামের মৃত নজর উদ্দীনের ছেলে মজনু মিয়া এবারে কচু চাষ করে লাভবান হয়েছে। তবে করোনার কারনে তার কচু বাইরে পাঠাতে না পারায় বেশ ক্ষতিও হয়েছে। মজনু মিয়া জানালেন রাস্তার ধারের জমিতে ধান নষ্ট হয়ে যায়। পড়ে যায় ও মুরগি খেয়ে শেষ করে দেয়। তাই সে তার ওই বর্গা নেয়া আড়াই বিঘা জমিতে প্রথম বারের মত কচু চাষ করেছে। তাতে ধানের চেয়ে অনেক লাভ হয়েছে বলে জানায়। তার ভাষায় গত পৌষ মাসে আড়াই বিঘা জমিতে সে ৭ হাজার টাকায় ৮ হাজার ৫০০ কচুর চারা ক্রয় করে রোপন করে। ৭ মাস পর কচু কাটা শুরু হয়। ৭ মাসে তার ব্যয় হয়েছে ২৩ হাজার টাকা। এ পর্যন্ত তার ওই কচু থেকে আয় হয়েছে ৮৫ হাজার টাকা। শুধু মাত্র কচুর লতি বিক্রি করেছে সে ৬৯ হাজার টাকা। করেনার কারনে তার কচু বাহিরে পাঠাতে না পারায় মোটা অংকের টাকার ক্ষতির শিকার হয়েছে । তার পরেও ধান চাষের চেয়ে কচু চাষ করে সে লাভবান হয়েছে বলে জানায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com