বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বগুড়ার শেরপুরে দুই শতাব্দীর কালের স্বাক্ষী পুরানো বটগাছ ধরাশায়ী

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২১ জুন, ২০২১
  • ২৬২ বার পঠিত
dav

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- দুই শতাব্দির পুরাতন বটগাছ দীর্ঘদিন ধরে ভঙ্গুরদশা হয়ে দাড়িয়ে ছিল বগুড়ার শেরপুরে কল্যাণী বাজার এলাকায়। প্রচন্ড দমকা হাওয়াসহ অনেক ঝড়ের আঘাত বুকে নিয়ে নিজেকে সামলে রেখে দিব্যি দাড়িয়ে প্রমান করে আসছিল প্রবীনতার কালের স্বাক্ষী হিসেবে। সেই পুরানো বটগাছটি কোন প্রকার ঝড় ছাড়াই ২১ জুন সোমবার বেলা ১১ টার দিকে ভেঙ্গে (ধরাশায়ী) হয়ে পড়েছে। এতে ওইগাছ সংলগ্ন বসতবাড়ি ও হাটের ঘরের উপর পরে। ফলে ঘরের ভিতরে থাকা চার জন অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও আঘাত পেয়েছেন শরীরের বিভিন্ন স্থানে।

জানা যায়, গত তিন দিনের অতি বর্ষণে উপজেলার সুঘাট ইউনিয়নের ঐতিহ্যবাহী কল্যাণী হাটের মধ্যে প্রায় দুই’শ বছরের পুরাতন বটগাছটির গোড়া থেকে মাটি সরে যায়। তাই নিজের ভারসাম্য রক্ষা করতে না পেরে আছড়ে পরে কল্যাণী হাটের বিশালাকৃতির ওই বটগাছ, ঘর ও জুয়েল নামের এক ব্যক্তির বসতবাড়ির উপর। এ সময় ঘর দুটি দুমড়ে মুচড়ে যায়। ঘরের মধ্যে থাকা জুয়েলের মা, স্ত্রী ও সন্তানেরা অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে গাছটি দ্রæত অপসারণের ব্যবস্থা না করলে হাট ক্ষতিগ্রস্ত ও ওই পরিবারটি কে খোলা আকাশের নীচে বসবাস করতে হবে।এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত জুয়েল বলেন, বটগাছটি আমার বাড়ির উপর পরায় বাড়ি তছনছ হয়ে গেছে। এ ক্ষতি কিভাবে পুরণ হবে বুঝতে পারছি না। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম জানান, গাছটি আছড়ে পড়ার খবর শুনেছি। খুব দ্রæত বটগাছটি অপসারণ করে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com