বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

রংপুরে দাদুভাইয়ের ৮৬ তম জন্মদিনে আলোচনা ও দোয়া মাহফিল

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ৩৭৭ বার পঠিত

রংপুর প্রতিনিধি।- রংপুরে প্রয়াত শিশু সাহিত্যিক, প্রখ্যাত ছড়াকার, ছড়া সংসদ রংপুরের প্রধান উপদেষ্টা প্রয়াত রফিকুল হক দাদুভাইয়ের ৮৬ তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় অভিযাত্রিক কার্যালয়ে ছড়া সংসদ রংপুরের উদ্যোগে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রয়াত রফিকুল হক দাদুভাইয়ের সাহিত্যকর্ম ও বর্ণাঢ্য জীবনকর্ম নিয়ে ছড়া সংসদ রংপুর সভাপতি সাঈদ সাহেদুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা করেন ছড়া সংসদ রংপুর উপদেষ্টা এসএম খলিল বাবু, সিনিয়র সহ-সভাপতি মতিয়ার রহমান, সহ-সভাপতি এটিএম মোর্শেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান দিশারি, জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক জাকির আহমদ, প্রচার সম্পাদক খালিদ সাইফুল্লাহ, দপ্তর সম্পাদক ফজলে রাব্বি, সহ-বর্হিযোগাযোগ সম্পাদক ইরশাদ জামিল, কার্যকরি সদস্য হাই হাফিজ, এস এ অপু, মনিরা পারভীন পপি প্রমুখ। সঞ্চালনা করেন ছড়া সংসদ রংপুর এর সাধারণ সম্পাদক রেজাউল করিম জীবন। জন্মদিনের আলোচনায় বাংলা একাডেমি ও শিশু একাডেমি কর্তৃক শিশু সাহিত্যে রফিকুল হক দাদুভাই এর নামে পদক প্রবর্তন ও রফিকুল হক দাদুভাইকে মরোনত্তর স্বাধীনতা পদক প্রদানের জন্য সংশ্লিষ্টগণের কাছে আহবান জানিয়েছেন বক্তারা।
আলোচনা শেষে রফিকুল হক দাদু ভাই এর ৮৬ তম জন্মদিন উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইউসুফ আলী রাজু।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com