বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

হজের খরচ বাড়লো আরো ৫৯ হাজার টাকা

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ৫৬৪ বার পঠিত

সৌদি আরবের খরচের বিবরণী পাওয়ার পর সরকার হজ প্যাকেজপ্রতি আরো ৫৯ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে । বৃহস্পতিবার সচিবালয়ে সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন।
প্রতিমন্ত্রী জানিয়েছেন, এ জন্য তফসিলি ব্যাংকগুলো আগামী শনিবারও খোলা থাকবে। হজযাত্রীদের আগামী সোমবারের মধ্যে এই টাকা জমা দিতে হবে।
এবার হজ প্যাকেজ ১-এ আগে ফি নির্ধারিত ছিল ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা। এখন তা বেড়ে হবে ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা। অপরদিকে প্যাকেজ ২-এ আগে ছিল ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা। এখন তা বেড়ে হবে পাঁচ লাখ ২১ হাজার ১৫০ টাকা। এ ছাড়া বেসরকারি পর্যায়ে আগে ছিল ৪ লাখ ৬৩ হাজার টাকা। এখন তা বেড়ে হবে ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা ।প্যাকেজ ঘোষণার পর সৌদি সরকার অতিরিক্ত কোনো চার্জ আরোপ করলে তা প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে এবং হজযাত্রীকে পরিশোধ করতে হবে। কোনো অর্থ অব্যয়িত থাকলে তা হাজিদের ফেরত দেওয়া হবে―এসব শর্তে গত ১১ মে হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। কভিড-১৯ মহামারির কারণে সৌদি সরকারের হজের ঘোষণার দেরির জন্য এবং সৌদি আরব থেকে প্রকৃত খরচের বিবরণী না পাওয়ায় সম্ভাব্য ব্যয় বিবেচনা করে অন্তর্বর্তী হজ প্যাকেজ প্রস্তুত করা হয়েছিল।
সৌদি কর্তৃপক্ষ গত বুধবার মিনায় অবস্থানস্থলের ভিত্তিতে চার ক্যাটাগরিতে বিভক্ত করে চার ধাপের ব্যয়ের বিবরণ নির্ধারণ করেছে। এর মধ্যে সর্বনিম্ন ব্যয়ের ধাপ ‘ডি’ ও ‘সি’ প্রকাশ করেছে। ওই তথ্য অনুযায়ী মোয়াল্লেম ফি ‘সি’ অনুসারে ৮ হাজার ৬৪০ সৌদি রিয়াল এবং ‘ডি’ অনুসারে ৭ হাজার ৪৯০ সৌদি রিয়াল ধার্য করা হয়েছে। ফলে মোয়াল্লেম ফি ‘সি’ অনুসারে বাংলাদেশ পর্বে ১ লাখ পাঁচ হাজার ৫৯৭ টাকা এবং মোয়াল্লেম ফি ‘ডি’ অনুসারে ৭৪ হাজার ৫০০ টাকা বৃদ্ধি পেয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com