বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

কৃষিখাতে উন্নয়ন বাজেটের ৪০ভাগ বরাদ্দের দাবীতে রংপুরে সমাবেশ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১ জুন, ২০২২
  • ৩৬৯ বার পঠিত

রংপুর থেকে হারুন উর রশিদ।-উন্নয়ন বাজেটের ৪০ ভাগ কৃষিখাতে বরাদ্দ, ফসলের লাভজনক দাম নিশ্চিত করাসহ ১৫ দফা বাস্তবায়নের দাবিতে রংপুর নগরীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় তারা সার, ডিজেল,বীজসহ সকল কৃষি উপকরণ ক্রয়ে ভর্তুকি দেয়ার দাবি করেন।
বুধবার সকাল ১১টায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন, রংপুর জেলা শাখার নেতাকর্মীরা নগরীতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর প্রধান সড়ক ঘুরে প্রেসক্লাব চত্বরে সমাবেশ করে। সংগঠনের জেলা আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব আহসানুল আরেফিন তিতু,এমদাদুল হক বাবু,আবুল হোসেন প্রমূখ। পরে জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় সংগঠনটি।
সমাবেশে বক্তারা বলেন, একক খাত হিসেবে অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান কৃষির এবং সবচেয়ে বেশি মানুষের কর্মসংস্থানের ক্ষেত্র হলো এই কৃষি। কিন্তু বাজেটে সবসময় এই খাত অবহেলিত। বাম্পার ফলন হলেও লাভজনক দামে বিক্রি করতে না পারায় কৃষকের কষ্ট যায় না। মধ্যস্বত্বভোগীরা কৃষকের লাভ কেড়ে নেয়। তাই হাটে হাটে ক্রয় কেন্দ্র খুলে কৃষকের ফসল ক্রয়ের জন্য বরাদ্দ দিতে হবে। সার,ডিজেল, বীজসহ সকল কৃষি উপকরণ ক্রয়ে ভর্তুকিসহ কৃষি রক্ষায় সংগঠনের উত্থাপিত ১৫ দফা বাস্তবায়ন করতে কৃষিখাতে ৪০ভাগ বরাদ্দ দেয়ার জন্য সরকারের প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com