বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

গাইবান্ধায় কৃষকের স্বপ্ন কেড়ে নিল প্রতিপক্ষ

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ৪১৮ বার পঠিত
ছাদেকুল ইসলাম।- কৃষক জয়দুল হক (৭০)। রোপন করছিলেন উন্নত জাতে কলা চারা। আর কিছুদিন পর ফলন পাওয়ার সম্ভাবনা ছিল। এ থেকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন বুনছিলেন। এরই মধ্যে শত্রুতা পোষণ করে প্রায় ১০০ কলাগাছ কেটে সাবার করেছে দৃর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে গাইবান্ধার উপজেলার সর্বানন্দ ইউনিয়নের দক্ষিণ সাহাবাজ (হিন্দুপাড়া) গ্রামের কৃষক জয়দুল হক দেখতে পান তার কলাগাছগুলো কেটে ফেলার দৃশ্য। এ নিয়ে চরম হতাশায় ভুগছেন এই কৃষক। বুধবার (৯ নভেম্বর) রাতে শত্রুরা এই কাণ্ড চালিয়েছে বলে জানা গেছে। এ তথ্য নিশ্চিত করে ক্ষতিগ্রস্ত কৃষক জয়দুল হক জানান, লাভের আশায় খুব কষ্ট করে তার ধানক্ষেত সংলগ্ন রাস্তার পাশ দিয়ে ১০০ কলাগাছ রোপন করছিলেন। গাছগুলো লাগানো বেড়ে ওঠা পর্যন্ত অনেক পরিশ্রম করেছেন। এতে প্রায় ১৫ হাজার টাকা ব্যয় হয়েছে তার।
তিনি আরও বলেন, অনেক স্বপ্ন ছিল গাছে কলা বিক্রির টাকায় নিজের অভাব-অনাটন দূর হবে। এখন আর সেটা হলো না। দূর্বৃত্তরা আমার স্বপ্নকে ধ্বংস করেছে। আমি এর সঠিক বিচার চাই।
এবিষয়ে জয়দুলের ছেলে মাহাবুব আলম বলেন, আমরা যখন কলাগাছ রোপন করি, তখন স্থানীয় কতিপয় ব্যক্তি বাঁধা প্রদান করেন। কিন্তু আমরা সেই বাঁধা উপেক্ষা করে কলাগাছ লাগিয়ে ছিলাম। গাছ লাগানোর কয়দিন পরে আবার তারা আমাদের বলেন এই কলাগাছ থাকবে না। রাতের অন্ধকারে কেটে ফেলবো। ওদের এধরণের কথা আজকের এই গাছ কর্তনে বিষয়টি পরিষ্কার হলো। এই কাজ ওরাই করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com