বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই দেশে আর ভুখা মিছিল হয় না -মনোরঞ্জন শীল

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ৫৪২ বার পঠিত

ফজিবর রহমান বাবু।- শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই দেশে আর ভুখা মিছিল হয় না উল্লেখ করে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, শেখ হাসিনার সময়োপযোগী এবং দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পন্ন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন বিশ্ব অর্থনীতিতে একটা মন্দার সৃষ্টি করেছে সেই মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সুযোগ্য নেতৃত্ব দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক গতিকে সচল রেখেছেন। তিনি বলেন, বাংলাদেশের স্থিতিশীল পরিস্থিতিকে বিনষ্ট করবার জন্য আবারও বিএনপি জামাত অপশক্তি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আর এই ষড়যন্ত্রের জবাব দেওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।
শনিবার (৩ ডিসেম্বর ২০২২) বিকেলে কাহারোল উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে খাদ্য গুদামে অভ্যন্তরীণ আমন ধান/চাল সংগ্রহ অভিযান এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, কাহারোল উপজেলার নির্বাহী অফিসার মো. নাইম হাসান খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ইউনুস আলী মন্ডল, উপজেলা খাদ্য গুদামের ওসি নিত্যান্দ রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সুকুমার রায়, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com