মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

মোংলার জয়খাঁ গ্রামে তরমুজের বাম্পার ফলন

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৪৯৪ বার পঠিত

মোংলা থেকে মোঃ নূর আলম।- তরী বীজে মোংলার জয়খাঁ গ্রামে তরমুজের বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যে ৭/৮ কেজি ওজন হয়েছে। আশা করছি ১০/১২ কেজি ওজন হবে। ২৯ হেক্টর জমিতে ১২২জন কৃষক তরমুজ চাষ করেছে। ১ বিঘা তরমুজের ক্ষেত ২ লাখ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তরী বীজ লাগানো এবং কৃষি অফিসের পরামর্শে তরমুজ চাষে বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে। ২ এপ্রিল রবিবার সকালে মোংলার জয়খাঁ গ্রামে উপজেলা কৃষি অফিস ও তরী সীডস কোম্পানির আয়োজনে তরমুজ চাষিদের মাঠ দিবসে বক্তারা একথা বলেন।
রবিবার সকাল ১১টায় অনুষ্ঠিত মাঠ দিবসে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য মন্মথ বৈরাগী। মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখনে উপজেলা কৃষি কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) পরমা রানী সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো: নূর আলম শেখ ও সুব্রত বৈরাগী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তরী সীডস কোম্পানির ম্যানেজার তানভীর আহমেদ, উপসহকারি কৃষি কর্মকর্তা মো: সেলিম আহমেদ, কৃষক নেতা শেখ শাহনেওয়াজ, তরমুজ চাষি সুজিত মন্ডল, অশোক ঢালী, সিদ্ধার্থ শংকর প্রমূখ। মাঠ দিবসে কৃষি কর্মকর্তা পরমা রানী সাহা বলেন কৃষি অফিসের পক্ষ থেকে তরমুজ চাষিদের প্রয়োজনীয় পরামর্শ দেয়ায় এবং উন্নত তরী বীজ লাগিয়ে চাষিরা বাম্পার ফলন পেয়েছে। তরমুজ চাষি সুজিত মন্ডল বলেন প্রথমবারের মতো তরী বীজ লাগিয়ে বাম্পার ফলন পেয়েছি। তরমুজ ৭/৮ কেজি হয়েছে। আশা করছি বাকী সময়ের মধ্যেই ১০/১২ কেজি হবে। তরমুজ চাষি অশোক ঢালী বলেন তরী বীজ খুবই উন্নত মানের বীজ। তরী বীজে এবার জয়খাঁ গ্রামে তরমুজের বাম্পার ফলন হয়েছে। উপসহকারী কৃষি কর্মকর্তা মো: সেলিম আহমেদ বলেন জযখাঁ গ্রামে তরমুজের বাম্পার ফলনে এবার এক বিঘার ক্ষেত ২ লাখ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তরী সীডস কোম্পানির ম্যানেজার তানভীর আহমেদ বলেন মোংলার জয়খাঁ গ্রামে তরমুজ চাষিরা কাংখিত বীজের সংকটে ভুগছিলেন। আমরা তরী বীজ চাষিদের সরবরাহ করে প্রমান করেছি উন্নত বীজের কোন সংকট নেই। মাঠ দিবসের আলোচনা সভা শেষে তরমুজ চাষিদের অংশগ্রহণে র‌্যালি বের হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com