মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

চতরায় সাবেক সাংসদ আব্দুল জলিলের স্মৃতি রক্ষায় নারিকেল গাছ লাগানো অব্যাহত রয়েছে

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ৮৭৩ বার পঠিত

কনক আচার্য।-গাছ মানুুষের বন্ধু। গাছ সম্পদ। গাছ ফল দেয়,খাদ্য দেয়, ছায়া দেয় নিরাপত্তা দেয়, প্রাণিদের বাঁচার জন্য অক্সিজেন দেয়, আসবাবপত্র দেয়, জ্বালানীর বড় যোগানদাতা গাছ। বিপদে পড়লে গাছ টাকাও দেয়। হাদীসে রয়েছে বৃক্ষ রোপন ছদকায়ে জারিয়া। এক কথায় গাছ লাগানো সওয়াবের কাজ। এখন বর্ষা মৌসুম গাছ লাগানোর উপযুক্ত সময়। তাই সময় বিচারে পীরগঞ্জ উপজেলার ১৪ নং চতরা ইউনিয়নের সকল সড়কে প্রায় কুড়ি হাজার নাড়িকেল গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন সাবেক সাংসদ প্রয়াত আব্দুল জলিল প্রধান ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলেয়া জলিলের প্রবাসী কন্যা জুঁই তাজুল্লী ফেরদৌসী। গত জুন থেকে এই নারিকেল চারা লাগানো কর্মসূচী শুরু করা হয়েছে। গত ৬ জুন ২০২০ তারিখে এই কর্মসূচীর উদ্বোধন করেছেন পীরগঞ্জের ভূতপূর্ব ইউএনও টি.এম.এ মমিন। এই কর্মসূচী চলমান রয়েছে। নারিকেল গাছ লাগানোর কাজে নিয়োজিত রয়েছে এলাকার বেশ কিছু উদ্যমী যুবক। এই কর্মসূচী দেখভাল করছেন, মরহুম আব্দুল জলিলের পত্নী সাবেক ইউপি চেয়ারম্যান আলেয়া জলিল। উল্লেখ্য, সাবেক সাংসদ আব্দুল জলিল ১৯৭২ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত চতরা ইউনিয়নের চেয়ারম্যান থাকাকালীন সময়ে পরিবেশ উন্নয়ন, বৃক্ষরোপনে নাগরিকদের উৎসাহ প্রদান এবং স্বনির্ভর ইউনিয়ন পরিষদ গড়ে তোলার লক্ষ্যে নিজ এলাকার সকল রাস্তায় ব্যক্তিগত উদ্যোগে ৮০ হাজার নারিকেল গাছ লাগিয়েছিলেন। কিন্তু অভিযোগ রয়েছে, পরবর্তী সময়ে যারা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন, তারা কেউই গাছগুলোর যত্ন নেননি। যে কারণে ৬০ হাজার গাছ মরে গেছে। এখনও কুড়ি হাজারের মত গাছ ফল দিচ্ছে। সে কারণে পিতার স্মৃতি রক্ষায় আবারো নারিকেল গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন আলেয়া-জলিল পরিবারের ফ্রান্স প্রবাসী কন্যা জুঁই তাজুল্লী ফেরদৌসী। এলাকার মানুষ জুঁই এর উদ্যোগে খুশি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com