বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

রংপুর মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মিজু ও ভারপ্রাপ্ত সচিব সালাম

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ২৩০ বার পঠিত

রংপুর থেকে প্রতিনিধি।- বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে রংপুর মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনোনীত হয়েছেন শহিদুলই সলাম মিজু। তিনি বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক, সাবেক সাধারণ সম্পাদক ও কারমাইকেল কলেজছাত্র সংসদের সাবেক জিএস ছিলেন। একই চিঠিতে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসাবে মহানগর কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ও বর্তমান বিএনপির সদস্য আব্দুস সালামকে মনোনীত করা হয়।
গত শুক্রবার রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
চিঠিতে বলা হয়, মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু গ্রেফতার হওয়ায় তার স্থলে সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিজু ভারপ্রাপ্ত আহবায়ক ও সদস্য সচিব এ্যাড. মাহফুজউন নবী ডন গ্রেফতার হওয়ার তার স্থলে সিনিয়র সদস্য আব্দুস সালাম ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে সংগঠনের যাবতীয় কর্মকান্ড পরিচালনা করবেন। নেতা কর্মীরা তাদের নির্দেশনা মেনে চলবেন।
এদিকে রংপুর মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনোনীত হয়েছেন শহিদুল ইসলাম মিজু ও ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসাবে আব্দুস সালামকে দায়িত্ব দেয়ায় মহানগর বিএনপিসহ যুবদল, ছাত্রদল, কৃষক দল, মহিলা দল, ওলামা দল, জাসাস, তাঁতী দল, স্বেচ্ছাসেবক দলসহ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অভিনন্দন জানিয়েছেন। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন তাদের নেতৃত্বে রংপুর মহানগর বিএনপি ঘুরে দাঁড়াবে। রাজ পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com