মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

পলাশবাড়ীর করতোয়া ও আখিরা নদীর উপর নির্মিত বাঁধের কয়েকটি স্থানে ছোট-বড়  গর্ত ও ভাঙ্গন দেখা দিয়েছে

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ৮৭৮ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা।- গত কয়েক দিনের টানা বৃষ্টিতে ও উজান থেকে নেমে আসা পানির চাপে গাইবান্ধার নদ নদীর পানি বিপদ সীমার অতিক্রম করে প্রভাবিত হচ্ছে। পানি বন্দি হাজার হাজর মানুষ এরমধ্যে পানির তীব্র স্রোতে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার করতোয়া ও আখিরা নদীর উপর নির্মিত বাধের কয়েকটি স্থানে বড় ছোট গর্ত ও তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। ফলে আতঙ্কিত হয়ে পরেছে বাধ সংলগ্ন এলাকার হাজার হাজার মানুষ। জরুরী ভিত্তিতে বাধ সংস্কার করা না হলে যে কোন মুহুর্তে বাঁধ ভেঙ্গে বন্যায় প্লাবিত হতে পারে কিশোরগাড়ী হোসেনপুর ইউনিয়নসহ পৌর এলাকার বেশকিছু গ্রাম। সরেজমিন তথ্যানুসন্ধানে গিয়ে দেখা যায়, কিশোরগাড়ী ইউপির জাইতরবালা, পশ্চিম নয়ানপুর,দিঘলকান্দি, হোসেনপুর ইউপির কিসমত চেরেঙ্গা এলাকার বেশ কয়েকটি স্থানে ধস দেখা দিয়েছে। এলাকাবাসী জানান বিগত সময়ে, কোটি টাকা ব্যয়ে মাটির বদলে বালি দিয়ে বাঁধ নির্মাণ, পানি আসার আগে দাঢ়সারা নদী খনন কাজে গাফিলতি, নদী থেকে অবৈধ বালু উত্তোলন ও বাধের উপর দিয়ে অতিরিক্ত ট্রাক্টর চালোনোর ফলে আগে থেকেই ঝুঁকিপুর্ণ হয়েছিল বাঁধের বেশ কিছু অংশ। সম্প্রতি অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির তীব্র স্রোতে করতোয়া ও আখিরা নদীর উপর নির্মিত বাঁধের কয়েকটি স্থানে ভাঙ্গন দেখা দেওয়ায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।দ্রুত ক্ষতিগ্রস্ত বাঁধে জিও ব্যাগ ফেলে বাঁধের গুরুতর স্থান গুলো সংস্কার করা না হলে যে কোন মহুর্তে বাধ ধসে উপজেলার দুই ইউনিয়নসহ আশপাশের প্রায় অর্ধ শতাধিক গ্রাম প্লাবিত হতে পারে। এলাকাবাসীর দাবি অতিদ্রæত এই বাঁধ সংস্কার করা দরকার। এদিকে গাইবান্ধা – ৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড .উম্মে কুলসুম স্মৃতি বিষয়টির যথাযথ গুরুত্বারোপ করে দ্রুত বাঁধ পরিদর্শন ও প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের জন্য নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ প্রদান করেছেন বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com