বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পীরগঞ্জে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন ও স্মরকলিপি প্রদান

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০১ বার পঠিত

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি।-রংপুরের পীরগঞ্জে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করে।

৫ ফেব্রুয়ারী/২৫ খ্রি: বুধবার বিকেলে প্রেস ক্লাবের সম্মুখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত, শুন্যপদ সমুহে জনবল নিয়োগ, মানসম্মত স্বাস্থ্যসেবা, অবৈধ বালু উত্তোলন, মাদকদ্রব্য নির্মুল, জুয়া, হাটবাজার ও রাস্তাঘাটে অবৈধ টোল, অবৈধ ইটভাটা বন্ধ, যানজট নিরসন, ট্রাফিক পুলিশ নিয়োগ, পাবলিক লাইব্রেরী নির্মাণ, উপজেলা সদরের ফুটপাত, হাটবাজার অন্যান্য খাসজমি দখলমুক্তসহ ১১ দফা দাবীতে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন-সাবেক পৌর কাউন্সিলর বিএনপি নেতা সাইফুল আজাদ মন্ডল, উপজেলা নাগরিক কমিটির সদস্য রাজশাহী বিশ^বিদ্যালয়ের মাসুম বিল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাসুদ বিল্লাহ, মাইদুল ইসলাম মধু, এ এস মজনু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির স্বপন মিয়া, মোরসারিন মোহাম্মদ উৎস, নাহিদ মিয়া, উপজেলার রাকিব মিয়া, মাহাদি হাসান সহ অনেকে। শেষে ইউএনও বরাবরে স্মারকলিপি প্রদান করেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com