বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

বাংলা-জার্মান সম্প্রীতি বিজিএসের রমজান খাদ্য সামগ্রী বিতরণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

বজ্রকথা প্রতিবেদক।- রংপুরে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নে ইসলামপুর বিজিএস-ভোকেশনাল ট্রেনিং সেন্টারে বেসরকারী উন্নয়ন মূলক সংস্থা বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) উদ্দ্যোগে লাইফ-ফ্রান্স এর অর্থায়নে ১৫০ টি গরিব, দরিদ্র পরিবারের মাঝে ১৫০ প্যাকেট (চাল ৫০ কেজি, আলু ৩ কেজি, পেয়াজ ২ কেজি, তেল ৩ লিটার, লবন ১ কেজি, চিনি ১ কেজি, ছোলা ১ কেজি, মসুরের ডাল ২ কেজি ও খেজুর ১ কেজি) প্রতি প্যাকেটে ৬৪ কেজি খাদ্যদ্রব্য বিতরন করা হয়। গতকাল শনিবার রমজানে খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথি ছিলেন মিঠাপুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মন, লাইফ-ফ্রান্স এর পক্ষে উপস্থিত ছিলেন ইব্রাহিম ও ঈমাদ, লাইফ, ফ্রান্স, পায়রাবন্ধ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন। বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) পাইংশৈউ মারমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, টিভিইটি উপ-পরিচালক জগদীশ চন্দ্র রায়, এমএফপি উপ-পরিচালক মোঃ জুবায়ের আহমেদ, ফাইন্যান্স এন্ড একাউন্টস উপ-পরিচালক মোঃ সিরাজুল ইসলাম, এমএফপি রিজিওনাল ম্যানেজ্যার মোঃ মফিজুল ইসলাম, রংপুর ভিটিসি ভাইস-প্রিন্সিপাল দীপক মন্ডল, ইসিএসএপি প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ গোলাম সারোয়ার। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন বিজিএস ও লাইফ-ফ্রান্সের এ উদ্দ্যোগের ভূয়শী প্রশংসা করে বলেন যে, বিজিএস ও লাইফ আজ যে খাবার প্যাকেট প্রদান করছে এ জন্য লাইফ-ফ্রান্সকে ধন্যবাদ জ্ঞাপন করছি ও ভবিষ্যতে এ সহযোগীতার ধারা অব্যাবহত রাখার অনুরোধ করেন। বিজিএস এই যে বেকার যুবক-যুবতীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশের দারিদ্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য ও বিজিএসকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি এলাকার উন্নয়নে বিজিএস এর অবদানের কথা স্মরণ করেন। সেইসাথে সুবিধা বঞ্চিতদেরকে অগ্রাধিকারের জন্য আহব্বান জানান। লাইফ-ফ্রান্সের প্রতিনিধি ইব্রাহিম বলেন, আমরা দুইজন সুদুর ফ্রান্স থেকে এসেছি। এত সুন্দর আয়োজন ও সু-শৃংখলভাবে এ বিতরণ দেখে আমি আপ্লুত আমি আমার কর্তৃপক্ষকে ভবিষ্যতে আরো ভালো কিছু করা যায় কিনা এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com