মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পীরগঞ্জে এফসাকল  এর আয়োজনে বৃক্ষরোপণ ক্রীড়া সামগ্রী বিতরণ ও আলোচনা সভা

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৮৯ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের  পীরগঞ্জে সাহিত্য- সংস্কৃতি বিষয়ক সংগঠন এফসাকল- বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ, ক্রীড়া সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট/২৫খ্রি: মঙ্গলবার  বিকাল ৩ ঘটিকার সময় পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ এর হলরুমে বৃক্ষরোপণ, ক্রীড়া সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে এফসাকল বাংলাদেশ এর সভাপতি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান  আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বজ্রকথা সংবাদপত্রের সভাপতি ও ডিএসসি বিজনেস টেক লিমিটেড এর সম্মানিত চেয়ারম্যান এ জে এম সিরাজুল ইসলাম,  উদ্বোধক হিসেবে মূল্যবাদ বক্তব্য রাখেন  উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমন আহমেদ, সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ এফসাকল এর প্রতিষ্ঠাতা জেনারেল সেক্রেটারী কবি সুলতান আহমেদ সোনা ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পীরগঞ্জ   মহিলা ডিগ্রী কলেজ এর সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, ওমেন্স ফোরাম সভাপতি ফেরদৌসি বেগম, সহ-সভাপতি রোকসানা বেগম, পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ রায়হান বিপ্লব, বিশিষ্ঠ সাংবাদিক   এফসাকল এর সদস্য আবুল করিম সরকার, মোঃ গোলাম রব্বাণী তালুকদার, ইয়োথ ফোরাম এর সাধারণ সম্পাদক জুয়েল সরকার।ক্যামেরাম্যান মুন্না মন্ডল প্রমুখ।

শেষে ওই কলেজের আঙ্গিনায়  বট বৃক্ষের চারা রোপণ করা হয়।  অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার ভূমিকা অপরিসীম। পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা পালন করবে।জানা গেছে “এফসাকল বাংলাদেশ” পীরগঞ্জ  উপজেলায় পাড়া গাও, হাট বাজার, ও পথে ঘটে  একহাজার বট বৃক্ষের চারা রোপন করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com