মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

করতোয়া নদীতে গোসল করতে নেমে কলেজ ছাত্র নিখোঁজ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৭ বার পঠিত
গাইবান্ধা থেকে বজ্রকথা প্রতিনিধি।-  গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ফকিরগঞ্জ নামক স্থানে করতোয়া নদীতে গোসল করতে নেমে আপেল নামে এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছে।
সে নিখোঁজ হওয়ার পর তার বন্ধুরা ও স্থানীয়রা অনেক খোঁজাখুজি করলেও তাকে পাওয়া যায়নি।
নিখোঁজ কলেজ ছাত্র আপেল কাটাবাড়ী ইউনিয়নের বোগদহ কলোনি গ্রামের বিশিষ্ট কাঠ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রচন্ড তাপদাহ থেকে প্রশান্তি পেতে বন্ধুদের সাথে আপেল করতোয়া নদীতে গোসল করতে নেমে ডুব দেওয়ার পর থেকে তাকে দেখতে পায়নি তার অন্য বন্ধুরা। তারা দিশেহারা হয়ে এদিক ওদিক অনেক খোঁজাখুঁজি করার পরও তাকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করে, তাদের চিৎকারে আশপাশের লোকজন দৌঁড়ে আসে তারা নদীতে নেমে খোঁজ করে।
এই ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সে  উদ্ধার হয়নি। নদীর স্রোত থাকায় রংপুরের ডুবুরী দলকে খবর দেয়া হয়েছে, তারা এ এলে উদ্ধার তৎপরতা চলাবেন বলে জানা যায়। সে শামীম এন্ড শাকিল কারিগরি কলেজের ইন্টারমেডিয়েট প্রথম বর্ষের ছাত্র।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com