মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

ঘোড়াঘাটে অনলাইনে প্রতারিত শিক্ষার্থীদের টাকা উদ্ধার

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪০ বার পঠিত

আজহারুল ইসলাম সাথী বজ্রকথা প্রতিনিধি।-দিনাজপুরের ঘোড়াঘাটে অনলাইনে বিজ্ঞাপন দেখে পোশাক কিনতে গিয়ে প্রতারণার শিকার হয়েছিলেন ঘোড়াঘাট পৌরশহরের আর.সি.পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫৬ জন শিক্ষার্থী।

দীর্ঘ সাত মাস পর ঘোড়াঘাট থানা পুলিশের তৎপরতায় সেই খোয়া যাওয়া টাকা ফিরে পেল তারা।

সোমবার ৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে থানা পুলিশ উদ্ধার হওয়া টাকা স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের হাতে তুলে দেয়। টাকা ফেরত পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন। শিক্ষার্থীরা জানায়, তারা টাকা ফিরে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিল। এত দিন পর টাকা ফেরত পাবে, তা তারা কল্পনাও করেনি ফিরে পাবার আশা করেনি।

এ বিষয়ে অভিযোগকারী স্কুলের সহকারী শিক্ষক আল মামুন সরকার বলেন, “আমরা তো টাকার আশা ছেড়েই দিয়েছিলাম। পুলিশ যে এর পেছনে এত লেগে থাকবে এবং টাকা উদ্ধার হবে, তা ভাবতেই পারিনি। আজ টাকা হাতে পেয়ে খুব ভালো লাগছে। এজন্য পুলিশকে ধন্যবাদ।” অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই আহনাফ তাহমিদ জানান, “কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার ঘটনাটি শুনে খারাপ লেগেছিল। তাই তথ্য প্রযুক্তির সহায়তায় দীর্ঘ ৭ মাস ধরে চেষ্টা চালিয়ে চট্টগ্রামের বাকলিয়া এলাকা থেকে টাকা উদ্ধার করতে সক্ষম হই। টাকা উদ্ধার করতে পেরে আমারও খুব ভালো লাগছে।”ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, “উদ্ধার করা টাকা স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে হস্তান্তর করা হয়েছে। অনলাইনে লেনদেনের ক্ষেত্রে সবাইকে আরও সতর্ক থাকতে হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com