মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পীরগঞ্জের শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের চালচিত্র-২০

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৭৯ বার পঠিত

পীরগঞ্জের শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের চালচিত্র-২০
নড়বড়ে ঘরে চলছে লেখা পড়া
বজ্রকথা প্রতিবেদক সুলতান আহমেদ সোনা ।- যে বছর ভারত বিভক্ত হয়েছিল সেই ১৯৪৭ সালে তখন প্রতিষ্ঠা লাভ করেছিল, পীরগঞ্জের বড় আলমপুর ইউনিয়নে একটি পাঠশালা। যার নাম করণ করা হয়েছে দুটি মৌজার নামে“রাজারামপুর ফতেপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়”। পাঠশালা জন্য জমি দিয়ে ছিলেন তছির উদ্দিন প্রধান নামে একজন মহৎ ব্যক্তি। জমিরি পরিমান ৩৭ শতাংশ।

দু’টি মৌজার নাম নিয়ে একটি স্কুলের নাম করনের বিষয়টি নিয়ে আর একদিন লিখবো। আজ লিখছি বিদ্যালয়টির বর্তমান পরিবেশ পরিস্থিতি ও সংকট নিয়ে।

সম্প্রতি খালাশপীর যাওয়ার সময় বিদ্যালয়টি দেখার সুযোগ হয়েছে। বিদ্যালয়টির বর্তমান প্রধান শিক্ষক জনাব সাদেকুল ইসলাম।তিনি ০৫/১০/২০১০ সালে এই স্কুলে যোগদান করেছেন। তিনি একজন দায়িত্বশীল,পরিচ্ছন্ন মানুষ। কিন্তু তার প্রতিষ্ঠানটি নড়বড়ে!

তিনি জানিয়েছেন, তার স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ১৩৬জন। শিশু শ্রেনিতে শিক্ষার্থীর সংখ্যা -১৫জন, প্রথম শ্রেণিতে রয়েছে -০৯ জন, দ্বিতীয় শ্রেণিতে রয়েছে – ২৮জন, তৃতীয় শ্রেণিতে রয়েছে -২৬ জন, চতুর্থ শ্রেণিতে রয়েছে -২৬জন, পঞ্চম শ্রেণিতে রয়েছে -২২ জন।                                           এই বিদ্যালয়ে শিক্ষক সংখ্যা ৬জন। শিক্ষকরা হলেন-
১। প্রধান শিক্ষক মোঃ সাদেকুল ইসলাম – এমএসএস
২।সহ শিক্ষক মোছাঃ জান্নাতুন নাঈম- এম এ
৩।সহ শিক্ষক মোসলেমা খাতুন- বিএসএস
৪।সহ শিক্ষক মো: সরওয়ার হোসেন- এম এ
৫। উম্মে হাবীবা খাতুন – এমবিএ
৬।সহ শিক্ষক এ এসএম এমরান হোসেন এমএ                                                                             পীরগঞ্জ- খালাশপীর সড়কের পাশে ফতেপুর নামক গ্রামে স্কুলটির অবস্থান। শিক্ষা প্রতিষ্ঠানটির পরিবেশ খুব সুন্দর, বৃক্ষে সুসজ্জিত,  সুন্দর পরিপাটি অফিস রয়েছে, সুন্দর এই স্কুলটিতে লেখা পড়া ভালো হয় কিন্তু বিদ্যালয়টিতে শ্রেণি কক্ষের সংকট রয়েছে। এখানে দুটি ঘর আছে, পশ্চিম দিকের টিন সেডের ঘরটির অবস্থা খুবই নাজুক। বর্ষাকালে সেই ঘরের ভাঙ্গা টিনের ফুটো দিয়ে পানি পড়ে। শিশুরা ওই পরিস্থিতিতেই ক্লাস করতে বাধ্য হয়।

পূর্ব দিকের ঘরটির ছাঁদের অবস্থাও ভালো নয়।ছাঁদ চুয়ে জল পড়ে! তাই অন্য সবার মত আমরাও মনে করি, কর্তৃপক্ষের এদিকে নজর দেওয়া উচিত। প্রশ্ন উঠতেই পারে উপজেলায় সুন্দর সুন্দর স্কুল   ভবন হয়েছে কিন্তু এই স্কুলটির উন্নয়নে কেনো গড়িমসি করা হচ্ছে? স্কুল ঘরের চালে মরিচা ধরা ,ফাটা-ফুটো টিন ফেলে দিয়ে নতুন টিনের ছাউনি দেয়ার মত টাকাও কী শিক্ষা বিভাগের তহবিলে নেই!আমাদের সরকার কি এতই গরিব যে স্কুল ঘরের চালা মেরামত করার ক্ষমতাও নেই?  আমরা আশা করি, উপজেলা /জেলা শিক্ষা কর্তকর্তাগণ এ ব্যাপারে ব্যবস্থা নেবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com