পীরগঞ্জে সার ডিলারদের সঙ্গে জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলামের মতবিনিময়
বজ্রকথা নিজস্ব প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের কর্মকর্তা, মাঠকর্মী এবং বিসিআইসি ও বিএডিসির সার ডিলারদের সঙ্গে মতবিনিময় করেছেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম। গত মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা কৃষি অফিসারের হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী পলাশ চৌধুরী ও সাধারণ সম্পাদক জাকির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সুমন আহমেদ। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের কর্মকর্তা ও মাঠকর্মী, বিসিআইসি ও বিএডিসির সার ডিলারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় কৃষকদের জন্য বরাদ্দকৃত সার সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে যথাসময়ে প্রকৃত কৃষকদের নিকট পৌঁছে দেওয়া, কৃত্রিম সংকট ও অনিয়ম রোধ এবং সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে কৃষকদের ভোগান্তি কমিয়ে সরকারি নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ডিলারদের প্রতি আহ্বান জানানো হয়।
Leave a Reply