বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

নবাবগঞ্জে আমন ধানের ফলন কম দাম ভাল

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৬১৮ বার পঠিত

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- চলতি আমন মৌসুমে দিনাজপুরের নবাবগঞ্জে আমন ধান কাটতে শুরু করেছেন কৃষকেরা। তারা জানান এবারে আমন ধানে ফলন কম কিন্তু বাজারে দাম ভাল। কৃষকদের ভাষায় চলতি আমন মৌসুমে ইতিমধ্যে গুটিস্বর্ণা ও স্বর্ণা-৫ জাতের ধান কাটা শুরু হয়েছে। ক্ষেতে ধানের গাছ ও শীষ দেখে ভাল ফলনের আশা করলেও তারা প্রতি বিঘায় ধান পাচ্ছেন ১০/১১ মন করে। যা তাদের নিকট আশানুরুপ নয়। তবে বাজারে ধানের দাম ভাল। শনিবার উপজেলা ধানের বাজার খ্যাত হিসাবে পরিচিত দলার দরগা হাটে গিয়ে ধান ক্রেতাদের নিকট থেকে জানা যায় প্রতি মন গুটিস্বর্ণা ধান ১০৬০ টাকা এবং প্রতি মন স্বর্ণা-৫ ধান ১১৪০ টাকা মন দরে বেচা কেনা হচ্ছে। অপর দিকে উপজেলা এলাকায় এবারে ব্রী-৩৪(জিরা) ধানে সাদা শীষে ভরে গেছে। এতে করে কৃষকেরা এবারে ওই ধানের ভাল ফলন নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। এখনও ওই জাতের ধানটি কাটা শুরু হয় নাই।উপজেলা কৃষি দপ্তরের হিসাব মতে চলতি আমন মৌসুমে উপজেলা এলাকায় ২১ হাজার ৮০০ হেক্টর জমিতে আমন ফসল চাষ হয়েছে। যার মধ্যে ব্রী-৩৪(জিরা) ধান রয়েছে ১২ হাজার ৪৫০ হেক্টর জমিতে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com