বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

সাপাহারে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ৬০৫ বার পঠিত

বাবুল আকতার,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- নওগাঁর সাপাহারে বিস্তীর্ণ মাঠ জুড়ে চলতি মৌসুমে সরিষা চাষ করছেন কৃষকেরা। চারদিকে হলুদের সমারোহ! মাঠের দিকে তাকাতেই যেন চক্ষু জুড়িয়ে যায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছরে সাপাহার উপজেলায় মোট ৩ হাজার ২শ’ হেক্টর জমিতে সরিষা চাষ করা হচ্ছে। গত বছর এ উপজেলাতে ৩ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছিলো। গতবার আবহাওয়া অনুক‚লে থাকার ফলে ফলন ভালো ও অধিক লাভবান হওয়ায় এ বছরে গত বছরের তুলনায় ২শ হেক্টর জমিতে বেশি সরিষা চাষ করছেন চাষীরা। অনুকূল আবহাওয়া থাকলে চলতি বছরে প্রতি হেক্টর জমিতে ৬০ মন সরিষা উৎপাদন হতে পারে ববলছেন কৃষি সম্প্রসারণ অফিসে দায়িত্বরত কর্মকর্তারা।

এলাকার কৃষকেরা জানান, গত বছরে সরিষার চাষ করে ভালো মূল্য পাওয়া গেছে। যার জন্য চলতি বছরেও সরিষার চাষে ঝুঁকে পড়েছেন তারা। গত বছরের তুলনায় এ বছরেও ভালো দাম পাওয়া যেতে পারে বলে চাষীরা ধারণা করছেন ।চলতি মৌসুমে সরিষার রোগ বালাই তেমন নেই বললেই চলে। বিষয়টি নিয়ে উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতাউর রহমান সেলিম জানান, বর্তমানে সরিষার আপাততঃ কোন রোগ বালাই নেই। শীতকালীন ফসল হবার ফলে এবং আবহাওয়া অনুক‚লেথাকার কারনে সরিষায় তেমন কোন রোগ নেই। তবে ছত্রাকনাশক হিসেবে ম্যানকোজেভ গ্রুপের বালাইনাশক ব্যাবহার করা হচ্ছে। সব মিলিয়ে চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলনের আশা করছেন এলাকার সরিষাচাষীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com