কবিতাঃ কষ্ট লাগে নষ্ট হতে দেখে সমাজ”
কলমে -ফারুক আহম্মেদ জীবন
আমার না.খুব.খুব.খুব.কষ্ট হয়.
ভীষণ…ভীষণ.. কষ্ট পাই আমি
বড্ড..কষ্ট লাগে আমার…
এ সমাজ, রাষ্ট্র, আগামীর ভবিষ্যৎ প্রজন্ম বংশধর
আদর্শের পথ খুঁজে পাবে যাদের থেকে,
সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত সেই সকল মানবদের আজ পথভ্রষ্ট হতে দেখে।
ভীষণ কষ্ট পাই আমি সভ্য সুশীল এ সমাজটাকে
আজ বিপন্ন নষ্ট হয়ে যেতে দেখে,
কষ্ট লাগে মানুষের বিবেক বুদ্ধি নীতি নৈতিকতার
আজ অধঃপতন অবক্ষয় হতে দেখে।
আমার এ কষ্টের কথা আজকের এই সমাজে
এখন ডেকে বলবো আমি কাকে?
কি-যে .ভীষণ পীড়িত হয় আমার এ মন,
দেখি যখন সমাজের কোন প্রাভাবশালী অহংকার
দাম্ভিক জালেমের অত্যাচারে
কোন দুঃস্থ মজলুম অসহায় নিরীহ অন্যায় ভাবে
নির্যাতিত নিপীড়িত হয়ে বুক চাপড়াই
বিলাপ করে করে দুটি আঁখি যুগলের জল ছেড়ে
গগন বিদীর্ণ করা করছে রোদন।
আমার না খুব…খুব কষ্ট হয় ভীষণ কষ্ট পাই আমি
বড়.. বড়..কষ্ট লাগে আমার
যখন দেখি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস
আদালত, ক্লিনিক, হসপিটাল গুলোতে
বিবেক জ্ঞান সম্পন্ন শিক্ষিত নামধারী কিছু মানুষ নামের কুশিক্ষিত অমানুষ
মনুষ্যত্বের সব আদর্শ বিসর্জন দিয়ে বিদ্যা, চাকুরী, চিকিৎসা আইনের জায়গায় বেআইনি ভাবে
সমাজের যতো মধ্যবিত্ত, নিম্নবিত্ত, দিনমজুর, দুঃস্থ মানুষদের সাথে অতি সামান্য কিছু টাকার জন্য
তাদের মানুষ না ভেবে হীন মূল্যহীন ভেবে
মূল্যয়ন না করে তাদের মূল্যবান জীবনটাকে নিয়ে
নির্দয় পাষন্ডের মত দরকষাকষি করতে দেখে,
এ-যে অমানবিকতা ঘোর অন্যায়, এ-যে অবিচার
এ কথা কাকে আমি বলবো ডেকে?
আমার না খুব কষ্ট হয় বড্ড কষ্ট লাগে আমার
ভীষণ…ভীষণ কষ্ট পাই আমি
যখন দেখি যে নারী মায়ের জাতি সৃষ্টির জ্যোতি,
কেউ বোন, কেউ আদরের কন্যা
কোন নারী সহধর্মিণী, সুখে দুঃখে হয় ঘরের রাণী
রূপ গুণ সৌহার্দ্য পূর্ণ আচারণে যে অনন্যা
যে নারী জাতি মায়ের গর্ভে জন্ম লাভ করে আজ
কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার,কবি,
বৈজ্ঞানিক কিম্বা দার্শনিক হয়ে অন্ধকার সমাজকে করেছে আলোকিত জ্বালিয়েছে বাতি।
আজ দেখি যখন সেই নারী জাতি এই সমাজের কোন নেশাখোর উন্মাদ বখাটে উচ্ছৃঙ্খল বিকৃত মনের কোন নোংরা হীনমন্যতার মানুষ
কিম্বা সমাজের উচ্চ শিক্ষিত ভদ্রবেশী মুখোশধারী
লম্পটের দ্বারা সম্মান ইজ্জত সর্বস্য হারিয়ে
লাশ হয়ে ঝোপঝাড়ে পড়ে থাকতে
কিম্বা রক্তাক্ত অবস্থায় হসপিটালে বারান্দায় শুয়ে
অসহনীয় যন্ত্রণায় চিৎকার করতে
আমার না..খুব..খুব কষ্ট হয় ভীষণ কষ্ট পাই আমি
বড্ড কষ্ট লাগে আমার…
আমি আমার এ কষ্টের কথা আজকের সমাজে
কাকে বলবো আমি ডেকে?
লাজ লজ্জা সবি যেনো আজ জলাঞ্জলি দিয়েছে মানুষ
হুঁশ হারায় বেহুশের মতো করে তাই কাজ,
মানুষের মন মানসিকতা পরিণত হয়েছে এখন
যেনো নোংরা দুর্গন্ধময় আবর্জনার স্তুপ
খোলসেতেই যেনো তাদের কেবল মানুষের রূপ
তাইতো মহা মনিষী মহামানবদের অতি কষ্টে গড়া
আজ নষ্ট হচ্ছে সেই সুশীল সমাজ।।
Leave a Reply