বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

কৃষি বিভাগের পরামর্শ কারেন্ট পোকা লাগলে যা করতে হবে

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৬৭৫ বার পঠিত

বজ্রকথা প্রতিবেদক।- বর্তমান উষ্ণ আবহাওয়ায় রোপা আমন ধানক্ষেতে বাদামী গাছ ফাড়িং (কারেন্ট পোকা) এর আক্রমন হওয়ার সম্ভাবনা খুব বেশী। কোন কোন জায়গায় আক্রমন শুরু হয়েছে। আক্রমন হয়ে থাকলেও তা প্রাথমিক পর্যায়ে আছে। এমতাবস্থায় এই পোকা দমন করতে না পারলে আক্রমন ভয়াবহ অবস্থায় পৌঁছে যাবে এবং আমন ফসল ১০০% পর্যন্ত ক্ষতি হতে পারে বলে আশংকা করছেন কৃষিবিদগণ। কাজেই নিয়মিত ধান ক্ষেত পর্যবেক্ষনের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। পীরগঞ্জ উপজেলা কৃষি বিভাগ বলেছে আক্রমন হয়ে থাকলে,২ থেকে ৩ হাত পরপর বিলি (ফাঁকা) করে দিতে হবে। ১৬ লিটার পানিতে প্লেনাম ১০ গ্রাম/ স্পেলেন্ডর ৮ গ্রাম/ পাইটাফ ১০ গ্রাম / পাইরাজিন ১০ গ্রাম / নাইজিন ১০ গ্রাম/ হপারশট ১০ গ্রাম মিশিয়ে ৮ শতাংশ জমিতে ধান গাছের গোড়ায় স্প্রে করতে হবে। কৃষি বিভাগের পরামর্শ, ৩৩ শতাংশের এক বিঘা জমিতে কমপক্ষে ৪ মেশিন স্প্রে করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com