বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

ঘোড়াঘাটে বোরো ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণে হিমশিম খাচ্ছে খাদ্য বিভাগ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৭৮৭ বার পঠিত
কৃষক ও মিলারদের ধান চাল দেওয়ার হিড়িক না থাকায় ঘোড়াঘাটে খাদ্যগুদাম মুখ থুবড়ে পড়ে আছে। ছবি- বজ্রকথা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ।- কৃষকের ধানের ন্যায্য মূল্য প্রদান, চালের বাজার মূল্য স্থিতিশীল রাখা ও আপতকালীন মজুদ গড়ে তোলার জন্য সরকারের খাদ্য বিভাগ চলতি বোরো মৌসুমে প্রায় ২০ লাখ টন ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। শুধু দিনাজপুরের ঘোড়াঘাট থেকেই এই লক্ষ্যমাত্রা বোরো ধান ১ হাজার ৮’শ ৫৭ টন আর চাল ১ হাজার ৯২ টন।
অথচ সরকারি ভাবে ধান সংগ্রহের শুরু ২ মাসেরও বেশি সময় অতিবাহিত হলেও ঘোড়াঘাট উপজেলায় এখ পর্যন্ত মাত্র ১ হাজার ১’শ ১৯ টন ধান ও ৬’শ ১৪ টন চাল সংগ্রহ করতে পেরেছে খাদ্য বিভাগ।
সরজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার ঘোড়াঘাট খাদ্য গুদামে বোরো ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ রয়েছে ৩’শ ৬৫ টন। ক্রয় হয়েছে ২’শ ৩৩ টন। চাল ক্রয়ের নির্ধরণ রয়েছে ৬’শ ১৩ টন। ক্রয় করা হয়েছে ৩০ টন।
ডুগডুগি খাদ্য গুদামে ধান ক্রয়ের নির্ধারণ রয়েছে ৬’শ ১ টন। ক্রয় হয়েছে ৩’শ ৩৭ টন। চাল ক্রয়ের নির্ধারণ রয়েছে ২’শ ২৯ টন। ক্রয় হয়েছে ৩৪ টন।
হরিপাড়া খাদ্য গুদামে ধান ক্রয়ের নির্ধারণ রয়েছে ৪’শ ৪১ টন। ক্রয় হয়েছে ২’শ টন। চাল ক্রয়ের নির্ধারণ রয়েছে ৫’শ ৫০ টন। ক্রয় হয়েছে ১’শ টন।
রানীগঞ্জ খাদ্য গুদামের ধান ক্রয়ের নির্ধারণ রয়েছে ৪’শ ৫০ টন। ক্রয় হয়েছে ৩’শ ৪৯ টন। ধান ক্রয়ের নির্ধারণ রয়েছে ৬’শ টন ক্রয় হয়েছে ৪’শ ৫০ টন।
উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা গেছে, আগামী ৩১ আগস্ট পর্যন্ত ধান চাল সংগ্রহের সময় রয়েছে। এবার বাজার ভালো হওয়ায় কৃষক সরকারের কাছে ধান বিক্রিতে নিরুতসারিত হয়েছে। এ ব্যাপারে দৃশ্যমান পদক্ষেপ নেয় খাদ্য বিভাগ ও প্রশাসন।
চাল সংগ্রহের বিষয় নিয়ে কতিপয় মিল চাতাল মালিকদের সাথে কথা বলে জানা গেছে সরকার প্রতি কেজি চালের মূল্য দিবে ৩৬ টাকা। বর্তমান ধানের বাজার বেশি হওয়ায় তাদের সব মিলিয়ে খরচ পরছে ৩৮ টাকা। এতোবড় লোকশানের আশঙ্কায় তারা দিশেহারা হয়েছে। তাছাড়া চলতি মৌসুমে বৈরি আবহাওয়া আরো বড় ধরণের সমস্যা সৃষ্টি করেছে। এসব মিল চাতাল মালিকদের দাবি। সরকার এসব ব্যবসায়ীদের কথা চিন্তা করে প্রতি কেজি চাল ৩৭ টাকা নির্ধারণ করলেও তারা কিছুটা হালকা লোকসানের মধ্যেই চাল সংগ্রহ করতে পারতেন।
ব্যাংক ঋণের টাকায় এসব ব্যবসায়ী না পারছে চাল দিতে না পারছে জামানত হারিয়ে সরে আসতে। তবে অনেক মিলার বড় অঙ্কের লোকসানের হাত থেকে বাঁচতে তাদের জামানতের টাকা ছাড় দিতেও রাজি। তবে তাদের ভয় পরবর্তী বছরে ব্যবসায় যদি তাদের কালো তালিকাভুক্ত করা হয়।
এব্যাপারে উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ এখলাছ হোসেন সরকারের সাথে কথা হলে তিনি জানান, চলতি বোরো মৌসুমে ঘোড়াঘাট উপজেলায় ১০ হাজার ৫’ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। ফলন ভালো হওয়ায় এবং বাজারে কৃষকরা বাজারে ভালো দাম পাওয়ায় কৃষকরা আগামীতে আরো বোরো চাষে আগ্রহী হয়ে উঠবে।
এদিকে কিছু কিছু মিলার ও কৃষকের সাথে কথা বলে জানা গেছে, কিছু গুদাম কর্মকর্তাদের অসদাচারন ও অতিরিক্ত উৎকোষের কারণে অনেক মিলার ও কৃষকরা খাদ্যগুদাম গুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। গুদামগুলিতে যতটুকু ধান সংগ্রহ হয়েছে তা সরাসরি কৃষকের কাছ থেকে না নিয়ে কিছু নির্দিষ্ট মিলারের কাছ থেকে ধান নেওয়া হচ্ছে। ধান ব্যবসায়ীরা খাদ্যগুদামে বসে কৃষকদের তালিকা দেখে এসব ধান খাদ্য গুদামে দিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com