মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

নবাবগঞ্জে অপহৃত স্কুল ছাত্রীকে গাজীপুর থেকে উদ্ধার

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৭২৮ বার পঠিত

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।-দিনাজপুরের নবাবগঞ্জ থেকে খুশিমনি আরফিন নামে নবম শ্রেণী পড়ুয়া অপহৃত এক স্কুল ছাত্রীকে গাজীপুরের কালিয়াকৈড় থেকে উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। এ সময় মূল অপহরণকারী সোহাগ মিয়া নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
গত বুধবার দিবাগত গভীর রাতে অভিযান পরিচালনা করে তাদের উদ্ধার ও গ্রেফতার করা হয়। নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায় গত ১১ জুন রাতে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের নয়ানী জামিরা গ্রামের তরিকুল ইসলাম তরির ছেলে সোহাগ মিয়া (২৫) তার সহযোগীদের নিয়ে একই গ্রামের আবু তালেবের মেয়ে পলাশবাড়ী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী খুশি মনি আরফিনকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় অপহৃত স্কুল ছাত্রীর পিতা আবু তালেব বাদী হয়ে গত ২৯ জুন নবাবগঞ্জ থানায় অপহরণ ও সহায়তার অভিযোগে একটি মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আঃ ছালাম গত বুধবার গভীর রাতে গাজীপুরের কালিকৈড়ে অভিযান পরিচালনা করে অপহৃতাকে উদ্ধার সহ অপহরণকারীকে গ্রেফতার করেন।
অপরদিকে ১৩ জুলাই রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের দারিয়া গ্রামে মামার বাড়ীতে বেড়াতে এসে এবারের এস এস সি পাশ করা এক ছাত্রী অপহরণ হয়েছে। এ ঘটনায় গত ১৫ জুলাই অপহরণ ও সহায়তার অভিযোগে অপহৃতার পিতা থানায় একটি মামলা দায়ের করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com