বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

নবাবগঞ্জে কৃষক নির্বাচনে লটারী অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩১ বার পঠিত
নবাবগঞ্জ(দিনাজপুর)থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ ২০২৩-২৪ এর ইউনিয়ন ভিত্তিক কৃষক নির্বাচন উপলক্ষে উন্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে ওই লটারী অনুষ্ঠিত হয়। উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এম এম আশিক রেজা লটারীর উদ্বোধন করেন। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাখ খারুল ইসলাম উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেণজিৎ তালুকদার দাউদপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজা আহমেদ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর এ শেফা কৃষক প্রতিনিধি মোস্তাফিজুর রহমান সহ উপ সহকারি কৃষি কর্মকর্তা ও সাংবাদিক উপস্থিত ছিলেন। উপজেলা এলাকার ১৯ হাজার ৮২৮ জন কৃষকের মধ্যে লটারীতে ৪০৯ জন কৃষক নির্বাচন করা হয়। এরমধ্যে জয়পুর ইউনিয়নে ৪৪ জন বিনোদনগর ইউনিয়নে ৪৯ জন গোলাপগঞ্জ ইউনিয়নে ৬০ জন শালখুরিয়া ইউনিয়নে ৩৪ জন পুটিমারা ইউনিয়নে ৩৭ জন ভাদুরিয়া ইউনিয়নে ৫২ জন দাউদপুর ইউনিয়নে ৫০ জন মাহমুদপুর ইউনিয়নে ৩৭ জন এবং কুশদহ ইউনিয়নে ৪৬ জন কৃষক রয়েছে। প্রতিটি ইউনিয়নে ৩০% অতিরিক্ত কৃষকের নামও নির্বাচন করা হয়। ১ মাসের মধ্যে নির্বাচিত কৃষকেরা ধান সরবরাহ করতে ব্যর্থ হলে অতিরিক্ত নির্বাচিত কৃষকদের নিকট থেকে ধান সংগ্রহ করা হবে বলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান।তিনি জানান উপজেলা এলাকায় এই মৌসুমে ৮১৩ মেঃ টন ধান সংগ্রহ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com