বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

নবাবগঞ্জে ২২ হাজার হেক্টর জমিতে আমন রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ৬৯২ বার পঠিত

নবাবগঞ্জ(দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- চলতি আমন মৌসুমে খাদ্য শস্য ভান্ডার হিসাবে পরিচিত দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ২২ হাজার ৭৪৩ হেক্টর জমিতে আমন ফসল রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে উপজেলা কৃষি কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে। এর মধ্যে হাইব্রীড জাত ১ হাজার ৬৬৫ হেক্টর জমিতে এবং উফশী জাত ২১ হাজার ৫৭৮ হেক্টর জমি রয়েছে। এদিকে কৃষকেরা করোনাকে উপেক্ষা করে পুরোদমে আমন রোপনে মাঠে নেমেছেন। খরা কিংবা বন্যার কোন সমস্যা না থাকায় তারা নির্বিঘ্নে রোপন কাজ করে যাচ্ছেন। কৃষি দপ্তরের হিসাব মতে ইতিমধ্যে উপজেলা এলাকায় ৯০% এর বেশি জমিতে আমন রোপন সম্পন্ন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com