বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাধ্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ২৬৯ বার পঠিত

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি।- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২১-২২ অর্থবছরে রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে।
১৫ নভেম্বর বিকেল ৪ টায় উপজেলা কৃষি অফিস চত্তরে উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। আরও বক্তব্য রাখেন,কৃষি স¤প্রসারণ কর্মকর্তা হারুনুর রশিদ।
আলোচনা শেষে অনুষ্ঠানে ২০ জন কৃষকের মাথাপিছু ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও ১ কেজি সরিষা বীজ প্রদান করা হয়। এ প্যাকেজে মোট সুবিধাভোগী ১ হাজার ৮০ জন কৃষক রয়েছেন। এছাড়াও ১৬৪০ জন কৃষকদের মাঝে অন্যান্য বীজ ও সার প্রদান করা হবে। এবারের তালিকায় মোট সুবিধাভোগী কৃষকের সংখ্যা ২৭২০ জন যাহা পর্যায়ক্রমে বিতরণ করা হবে। সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাইফুন্নাহার সাথী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com