বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পীরগঞ্জে অগভীর নলকুপে বিদ্যুত সংযোগ নিয়ে উত্তেজনা

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ৪৪৫ বার পঠিত
পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি।-  রংপুরের পীরগঞ্জে নিয়ম বহির্ভুত ভাবে একটি গভীর নলকুপ স্থাপন নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে । তাই জনৈক গোলজার হোসেন এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন ।
অভিযোগে জানা গেছে, উপজেলার আকুবের পাড়া গ্রামের মৃত্যু গফুর আলীর পুত্র গোলজার হোসেন বিগত ২০১৩ সন থেকে লাইসেন্স প্রাপ্তি সাপেক্ষে একটি অগভীর নলকুপ স্থাপনের মাধ্যমে জমিতে সেচ দিয়ে আসছেন । লাইসেন্স নম্বর-৭৪৪ । সম্প্রতি একই গ্রামের মৃত্যু মছির উদ্দিনের পুত্র শাহাদুল ইসলাম নিয়ম বহির্ভত ভাবে গোলজার হোসেনের অগভীর নলকুপের প্রায় ২৫০ ফুট দুরত্বে পৃথক একটা অগভীর নলকুপ স্থাপনের মাধ্যমে বিদ্যুত সংযোগ নেয়ার চেষ্টা করছেন । এ নিয়ে সৃষ্ট বিরোধে গত ১৮ জানুয়ারী শাহাদুল ইসলাম সহ ক’জন গোলজার হোসেনকে লাঞ্চিত করেন । এ ব্যাপারে গোলজার হোসেন থানায় অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন । এ পরের শাহাদুল ইসলাম তার গভীর নলকুপে বিদ্যুত সংযোগ নেয়ার চেষ্টা অব্যহত রেখেছেন । আর এ নিয়ে সেখানে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে । তাই গোলজার হোসেন এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ লিখিত অভিযোগ দাখিল করে সুষ্ট তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানান ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com