বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পীরগঞ্জে কৃষি বিভাগের সবজি বাগান প্রদর্শনী সমাচার !

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ৮৫৮ বার পঠিত

এস এ মন্ডল।- সরকারের উদ্দেশ্য ভালো কিন্তু কৃষি বিভাগ দায়সারা গোছের কাজ করায় মহৎ উদ্দেশ্য ভেস্তে যাচ্ছে। চলতি বছরের করোনা কালে প্রায় সারা দেশেই কৃষি বিভাগ, পারিবারিক কৃষির আওয়তায় উপজেলা পর্যায়ে প্রতিটি ব্লকে সবজি- পুষ্টি বাগান করেছে। এই কর্মসূচীর আলোকে পীরগঞ্জ উপজেলায় একটি পৌরসভা এবং ১৫টি ইউনিয়নে ৩২টি করে মোট ৫১২টি প্রদশর্নী বাগান করা হয়েছে। এই বাগান করতে কৃষক/ কৃষানীকে দেওয়া হয়েছে নগদ ১৯৩৫ টাকা। এ ছাড়াও সবজির বীজ, সার, সাইন বোর্ড দেওয়া হয়েছে বলে জানা গেছে। এতে পীরগঞ্জে সরকারের নগদ অর্থ খরচ হয়েছে ৯ লাখ  ৯০ হাজার ৭২০ টাকা। কিন্তু পরিতাপের বিষয় উপসহকারী কৃষি কর্মকর্তারা এই বাগান দেখভালের দায়িত্বে থাকলেও তারা যে দায়সারা ভাবে কাজ সেরেছেন তার প্রমাণ মেলে স্ব চক্ষে প্রদর্শনী বাগান দেখলে। সরেজমিন গিয়ে প্রদশর্নী বাগান দেখে মনে হয়েছে সরকারের উদ্দেশ্য ছিল মহৎ কিন্তু কৃষি বিভাগের কারনে সে উদ্দেশ্য সফল হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com