বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বগুড়ার শিবগঞ্জের রহবল এলাকায় স্থাপিত হয়েছে পুষ্টি প্রযুক্তি গ্রাম

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ২৯৫ বার পঠিত

বিশেষ প্রতিনিধি।- বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবল এলাকায় কৃষি অফিসের ব্যবস্থাপনায় রহবল পশ্চিমপাড়ায় বাস্তবায়িত হচ্ছে পুষ্টি-প্রযুক্তি গ্রাম।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতাধীন শিবগঞ্জ উপজেলার রহবল পশ্চিমপাড়া গ্রামে স্থাপিত হয়েছে পুষ্টি-প্রযুক্তি গ্রাম। রহবল ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার মোঃ সাইফুর রহমানের তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে পুষ্টি-প্রযুক্তি গ্রাম। তিনি জানান, দিন দিন মানুষ বাড়ছে, কিন্তু জমির পরিমান কমে যাচ্ছে। বসতবাড়ির আশেপাশে স্বল্পপরিসরে অনেক পতিত এবং সাময়িক পতিত জমি থাকে, এ সকল পতিত জমির সর্বচ্চ ব্যবহার নিশ্চত করে পারিবারিক সবজি-পুষ্টির চাহিদা পূরণে কাজ করে যাচ্ছে কৃষি বিভাগ।

উল্লেখ্য, পুষ্টি-প্রযুক্তি গ্রামের ৫০ জন কৃষক-কৃষানীর মাঝে প্রত্যেকে ১ টি করে বলসুন্দরী জাতের কূলের চারা ও ১ টি করে আম্রপালী জাতের আমের চারা এবং দুটি করে প্লাষ্টিক নেটের বেড়া সরবরাহ করা হয়। “পুষ্টি প্রযুক্তি গ্রামে” রোপণকৃত চারা গাছ গুলো পরম যত্নে বড় হচ্ছে কৃষকের বসতবাড়িতে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com