বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বিরামপুরে আলু চাষে আগ্রহ বেড়েছে চাষিদের

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৩০০ বার পঠিত
 বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।- এসেছে কার্তিক মাস বইছে শিতের হাওয়া, কৃষক নেমেছে মাঠে, চাষ করছে বিভিন্ন জাতের আলু, বাংলাদেশের খাদ‍্য ভান্ডার হিসাবে পরিচিত দিনাজপুর জেলা এ জেলার বিরামপুর উপজেলার চাষিরা মেতে উঠেছে আলু চাষে, আগাম আলু চাষ করে অধিক লাভবান হবার আশায় বর্তমানে মাঠে আলু চাষে ব্যস্ত সময় পার করছেন  তারা।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় মাঠের জমিতে অন‍্যান্ন সবজির পাশাপাশি  বেশির ভাগ জমিতে আলু চাষ করছেন। সরেজমিনে, পৌরসভার ভবানীপুর মুন্সিপাড়া মাঠে গিয়ে দেখা মিলল কৃষক ঐ মহল্লার আফজাল হোসেন, আবুবক্কর সিদ্দিক এবং আব্দুর  জলিলের সাথে  জানতে চাইলে তারা বলেন, ট্রাকটর দিয়ে  জমি চাষ করে তৈরি করে বীজ আলু জমিতে লাইন ধরে রোপন করেছি। এক বিঘা জমিতে প্রায় ১০ থেকে ১২ মণ বীজ আলুর প্রয়োজন হয়। এসব বীজ আলু ১৫ শত থেকে ২ হাজার টাকা প্রতি মণ হিসেবে ক্রয় করছেন তারা।
তারা আরো বলেন, খরচ হয় ৩৩ শতাংশ  এক বিঘা জমিতে আলু চাষ করতে ২৩ হাজার থেকে ২৫ হাজার টাকা। তবে বিঘা প্রতি ৪৫ থেকে ৫০ মণ আলুর ফলন হয়। লাগানোর ২ মাসের মধ্যেই ফসল ঘরে তুলেন কৃষক। আলু চাষের মৌসুম হলেও বেশি দাম পাবার আশায় কার্তিক মাসেই আগাম আলু চাষ করছেন কৃষকেরা।
বিরামপুর কৃষি অফিসার নিক্সোন চন্দ্র পাল জানান, চলতি আলু মৌসুমে উপজেলায় ১ হাজার ৬৫০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। উপজেলার অনেক জায়গায় কৃষকেরা ভাল দাম পাবার আশায় আগাম আলুর চাষ শুরু করেছেন। আলুর জাত জাত বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ডাইমন্ড, কাঠিলাল, রোমানা, শাটাল এছাড়াও বলেন, আমরা বিভিন্ন সময় চাষিদের সার্বিক পরামর্শ দিয়ে আসছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com