বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

সাপাহারে রাতের অন্ধকারে বাগানের শতাধীক আম গাছ কর্তন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৩০৪ বার পঠিত

সাপাহার(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার তিলনা ইউনিয়নের নারায়নপুর গ্রামে পূর্ব শক্রুতার জের ধরে রাতের অন্ধকারে এক নার্সারী মালিকের বাগানের প্রায় শতাধীক আম গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা।
ভুক্তভোগী নারায়ন পুর গ্রামের বাসিন্দা নার্সারী মালিক ইসমাইল হোসেন জানান, নারায়নপুর মৌজায় অবস্থিত তার পৌনে ১ বিঘা জমিতে প্রায় ১০০টি   আম্রপালি আম গাছ লাগিয়ে তিনি বাগান তৈরী করেছিলেন। ঘটনার দিন গত বৃহস্পতিবার দিবাগত রাতে পূর্ব শক্রুতার জের ধরে দূর্বৃত্তরা তার গাছ গুলো কেটে জমিতে ফেলে রেখে যায়। এতে ওই নার্সারী মালিকের প্রায় ৩০/৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে। বাগান মালিক ইসমাইল হোসেন আরো জানান,বৃহস্পতিবার বিকেলে ওই গ্রামের জৈনক ব্যক্তির দুটি গরু তার বাগানের আমগাছ খায়। গরু দুটি ধরে তার ছেলে সোয়ায়েব হোসেন পাশের গ্রামে খোয়াড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পথে গরুর মালিকগণ দলবদ্ধ হয়ে তার পথ রোধ করে তাকে মারপিট করে ও একটি গরু ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনার জের ধরে তারা হয়ত ওই বাগানের আম গাছ গুলো কেটে ফেলতে পারে বলে বাগান মালিক ইসমাইল হোসেন ধারনা করছেন। এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে তিনি আদালতে মামলা দায়ের করবেন বলে ক্ষতিগ্রস্থ বাগান মালিক জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com