বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

নিখোঁজের ২২ ঘণ্টা পর নদীতে ভেসে উঠলো দুই বোনের লাশ

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৭০ বার পঠিত

তিতাস, (কুমিল্লা) প্রতিনিধি।- কুমিল্লার তিতাস উপজেলায় দাদির সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজের ২২ ঘণ্টা পর শনিবার সকালে দুই বোনের লাশ ভেসে উঠেছে। এসময় স্বজনদের আহাজারিতে ওই এলাকার পরিবেশ ভারি হয়ে ওঠে। সকাল ১০ টায় উপজেলার রসুলপুর গ্রামের দক্ষিণ পাশে গোমতী নদীতে তাদের লাশ ভেসে উঠে। জানা গেছে, শুক্রবার দুপুরে রসুলপুর গ্রামের হোসেন মিয়ার মেয়ে ফাতিমা (৬) ও মহাসিন মিয়ার মেয়ে মনিজা(৭) তাদের দাদির সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায়। চাঁদপুর থেকে ফায়ার সার্ভিসের একদল ডুবুরি এসে তিতাস থানা পুলিশের উপস্থিতিতে প্রায় ৩-৪ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়েও তাদের সন্ধান পায়নি। বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার এসআই মোস্তফা জানান, শনিবার সকাল ১০টার দিকে নিখোঁজ ২ বোনের লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com