বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

কবিতা-কদম গাছের নিচে

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১২৬ বার পঠিত

কদম গাছের নিচে
আব্দুস সাত্তার সুমন

বর্ষা বইছে চারিপাশে
কদম ফুলের মেলা,
খোকা খুকু নাচে গায়
কাটিয়ে দেয় বেলা।

আষাঢ় মাসে চড়ুইভাতী
কদম গাছের তলে,
দলবেঁধে সব আড্ডা জমে
নানান খেলার ছলে।

বাড়ির পাশে কদম গাছে
সবুজ পাতায় দুলে,
ঘ্রাণ ছড়ালো চারিদিকে
দরজা জানলা খুলে।

গোল কদমে ফুলে বাহার
কদম গাছের নিচে,
হলদে ফুলের নরম ছোঁয়ায়
ছুটছে তাহার পিছে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com