বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

কবিতা- ভুল

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

ভুল
রুমানা নাসরীন

জীবনের প্রথম ভুলটাই ছিলো আগাগোড়া ভুলে ভরা।
সেই যে পুতুল খেলতে খেলতে প্রথম স্বপ্ন দেখা!
দৈর্ঘ, প্রস্থ, উচ্চতাবিহীন স্বপ্নগুলো ডালপালা ছড়াতো ঠিকই কিন্তু
আজ অবধি সেগুলো পায়নি খুঁজে কোন আলোকরেখা!
“কানামাছি ভোঁ ভোঁ, যাকে পাবি তাকে ছোঁ”
শৈশবের প্রিয় খেলার প্রিয় বাণী কি করে জীবনে
ধ্রুব সত্য হয়ে গেল টেরই পেলাম না!
অপরের মন পড়ার বিদ্যেটা আজও অধরাই রয়ে গেল।
এই বেলায় আমি এখনও কানামাছি!
পাশের বাড়ির বড় আপুদের ঝলমলে পোশাক আর গাঢ় লিপস্টিকের গন্ধে কেমন লোভ হতো।
অনেকবার বায়না করতে গিয়েও থেমে গেছি,
সদ্য কৈশোর পেরুনো উচাটন মনও নিজেকে বুঝিয়েছে- বিলাসিতার কাছে কোর না মাথা নত।
বেঈমান মন ভালোবাসি ভালোবাসি বলে যখন ডানা ঝাঁপটাচ্ছিল,
যখন বিশ্বাসের ঝাঁপি উজাড় করে আশ্রয় খুঁজেছিল অন্য ভুবনে,
তখন ভুল করেও তাকে ভুলতে না চাওয়াটাই ছিলো সবথেকে বড় ভুল!
আজও অসহায় মন দিচ্ছে সে ভুলের মাশুল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com