বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

কবিতা-কলমের দায়

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১১৪ বার পঠিত
কলমের দায়
আসাদুজ্জামান খান মুকুল
আমি কথা বলি না চিৎকারে, বলি গভীর নীরবতায়।
চোখে যা ভেসে উঠে, তাই লিখে রাখি কলমে কিন্তু মিথ্যা নয়।
চাই না রক্ত, চাই শুধু বিমর্ষ মুখে এক চিলতে হাসি।
আমি নই কোন শাসকের সঙ্গী, আমি নিঃস্বের পাশে দাঁড়ানো ছায়া
যখন সোনালী ফসল দোলে উঠে মাঠে, তখন আমার কবিতা থেমে যায়।
দুগ্ধ শিশুর ঘুম হলে ঠিকঠাক আমি কাগজ স্পর্শ করিনা।
তবে নয় ইহা প্রতিবাদ, আমি শুধু মানুষের কথা বলি।
যার পায়ে ধুলো, তাকেই মনে হয় মহারাজ, আমার মানসপটে তার সিংহাসনে।
ধর্ম দিয়ে করিনা বিচার, আমি মানবতা দেখি।
হৃদয়ের আলোয় যদি পথ পাওয়া যায়, তাতেই শান্তি পাই।
ভালোবাসা ছাড়া আমার আর কিছুই শেখার ইচ্ছে নেই।
আমার দেশের মানে, সেই বৃদ্ধ মায়ের কষ্ট লুকানো মুখ।
মিছিলে নয়, আমি খুঁজি ঘামের সুবাস।
যতদিন মানুষ কাঁদে ততদিন কলম চালাই।
আমি শান্তির কথা বলি, কিন্তু ভিতরে আগুন জ্বলে।
নিজেকে বলি না বিপ্লবী তবু থেমেও থাকি না আবার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com