বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

কবিতা-বলদা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৪২ বার পঠিত

বলদা
মহসিন আলম মুহিন

দেখেছো কি বলদা কিছু দুনিয়ার মাঠে ঘাটে?
যে ডালে বসে থাকে-সেই ডালটাই কাটে।।

নিজেদের পায়ে নিজেরাই-মারে যে কুড়াল,
ভালো কথায় রাগ হয়, ভাবে যে জঞ্জাল।।

আপদ কালে, বিপদ কালে, দড়ি ছিঁড়ে আসে,
বিপদ আপদ কেটে গেলে-চোখ রাঙিয়ে হাসে।।

মারে লাথি জোড়া পায়ে-ভাবে খুবই চালাক,
চেত্তর হয়ে নিজেই পড়ে, সুখ থেকে ‘ফারাক।।

অন্যের কথায় আপন লোকদের- করে অপমান,
শেষে দেখে ঠকছে তারাই-হারিয়ে গেছে মান।।

বলদা মার্কা, ধুম ধারাক্কা, বেখাপ্পা করে কাম,
শেষে দেখে-গড়ল সবই-হয় যে বিধিবাম।।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com