বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

কবিতা- অটোপাশের পাল্লায়

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

অটোপাশের পাল্লায়
আজহারুল ইসলাম আল আজাদ

আবেদ সুরেন সচিন আলফ্রেড
শিক্ষা সবার অধিকার,
তাই বলে কী চলবে নকল?
মেধা হারবে বারংবার।

অটোপাশের পাল্লায় পড়ে,
নেতার হচ্ছে ছড়াছড়ি,
কেহ এখন রাষ্ট্র চালায়
কেহ দিচ্ছে গলায় দড়ি।

সবাই দেশ প্রেমিক নেতা
এত দেশপ্রেম ছিল কৈ?
কিশোর, যুবা, বয়োঃবৃদ্ধ
সবার মুখে ফুটে খৈ।

লেখা পড়া গোল্লায় যাচ্ছে,
সবকিছুতে হই হই রই রই
মোবাইলে এখন সবকিছু হয়,
পড়ায় লাগে না বোর্ড বই।

হাতের মুটোয় প্রেম রাজ্য
প্রেম হয় কানে কানে,
পড়াশোনা বাদ দিয়ে তাই
অনেকেই ছুটে প্রেমের টানে।

কল কারখানা বন্ধ হচ্ছে,
দিনে দিনে বাড়ছে বেকার,
সব ভেদাভেদ ভুলে এখন
ঐক্যমতের খুবই দরকার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com