বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

ছোটগল্প: অভিমান

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৮ বার পঠিত
ছোটগল্প: অভিমান
   রুমানা নাসরীন

রাতের তারা ঝলমলে আকাশের দিকে তাকিয়ে, টিয়ার ভীষণ মন খারাপ হয়ে গেল। মাকে মনে পড়ছে বারবার।  এক বুক চাপা কান্না যেনো পাহাড় হয়ে গেড়ে বসেছে বুকে।

আজ শরীরটা একদম ঠিক নেই। টিয়ার হাই ব্লাড সুগার থাকার কারনে ২ বেলা ইনসুলিন নিতে হয়। কয়েকমাস হলো কিছুতেই সুগারটা কন্ট্রোল হচ্ছে না। রূপমকে বলেছিল বেশ ক’বার কিন্তু রূপম পাত্তা দেয় নি। বলেছে, “এটা কোন ব্যাপার না। এর থেকে অনেক বেশি ব্লাড সুগার নিয়ে মানুষ বছরের পর বছর বেঁচে থাকে।”
খুব আহত হয়েছে টিয়া। নিজের কাছে দৃঢ়প্রতিজ্ঞ তার যতই শরীর খারাপ করুক স্বামী নামক ব্যক্তিটিকে জানতেও দিবে না ঘুনাক্ষরেও।

রূপমের এহেন উদাসীনতায় টিয়ার বারবার মাকে মনে পড়ছে। মা কত অভিমান বুকে চেপে দিনের পর দিন নিজেকে কষ্ট দিয়ে গেছে। সারাজীবন মিথ্যে আশায় বুক পেতে ছিলো এই বুঝি বাবা তার প্রতি যত্নশীল হবেন, তাকে ভালো রাখতে মরিয়া হয়ে উঠবেন! বাবার উপর অভিমান করে কত রাত না খেয়ে পার করেছেন! খুব বিরক্ত হতো টিয়া। রাগারাগি করলে মা বলতেন, “তুই বুঝবি না!”

“এখন আমিও বুঝি মা”- আপন মনে বলল টিয়া।
পাঁচ বছর আগে হঠাৎ একদিন প্রচণ্ড বুকে ব্যাথায় মা অজ্ঞান হয়ে যায়। ডাক্তাররা তো আশাই ছেড়ে দিয়েছিলেন।  অবশ্য আল্লাহর অশেষ কৃপায় সেই যাত্রা বেঁচে যান মা। সারাজীবন যত অভিমানে নিজেকে কষ্ট দিয়ে গেছেন, অবশ্য তার অনেকটাই উসুল হয়েছে। বাবা তারপর থেকে যারপরনাই যত্নশীল হয়েছেন মায়ের প্রতি। মায়েরও বেঁচে থাকার কি ব্যাকুল প্রচেষ্টা!

ছোট্ট করে একটা শ্বাস নিলো টিয়া। রূপম কি কোনদিন টিয়ার অভিমান বুঝতে পারবে? বাবার মতো সেও কি তাকে বাঁচিয়ে রাখতে মরিয়া হয়ে উঠবে? নাকি রূপমের সেই বোধোদয় হওয়ার আগেই টিয়াকে তৈরি হতে হবে পরোপারের ডাকে?

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com