মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

কবিতা-ভাসমান স্বপ্নযাত্রা

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৩ বার পঠিত
ভাসমান স্বপ্নযাত্রা
চন্দনা চক্রবর্তী 
ভোকাট্টা মনের অভিলাষা,
আকাশ জুড়ে স্বপ্ন ভাসা।
ছেঁড়া ঘুড়ির ডানায় ভর,
খুঁজি আমি অচেনা ঘর।
কখনো সুখ, কখনো ব্যথা,
মনের মাঠে ছায়া-কথা।
বাতাস এলেও থেমে যায়,
চেনা রোদে আঁধার ছায়।
ভোকাট্টা মন চায় উড়তে,
সাগর পাড়ি স্বপন ছুঁতে।
কিন্তু বাঁধন থামায় তাকে,
অজানারই পানে ডাকে।
অশেষ খোঁজে শেষের রেখা,
বুকের ভেতর আগুন দেখা।
ভোকাট্টা এই মন খানি,
স্বপ্ন আঁকে আকাশ জানি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com