মাগো আমার
আব্দুস সাত্তার সুমন
মনের ঘরের মাগো আমার
তুমি নয়ন তারা,
একটু আড়াল হলে ওমা
হই যে দিশেহারা।
এই জীবনে তুমি মাগো
সুন্দর আলোর ধারা,
আমায় রেখে চলে গেলে
হইব সর্বহারা।
তোমার দিলে আমার প্রতি
অনেক ভালোবাসা,
নেইতো ঘৃণা আছে প্রীতি
তুমি স্বর্গ আশা।
তোমার জন্য কাঁদি ওমা
তুমি আমার জন্য,
তোমায় পেয়ে আমি মাগো
হলাম ধরায় ধন্য।
Leave a Reply