মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

কবিতা-জোনাকির  আলো

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৫৭ বার পঠিত
জোনাকির  আলো
শাহানাজ শিউলী 
আঁধারের গাঢ়ছায়া
রাতের নিস্তব্ধতা ফুড়ে বের হয়ে আসে
নিথর হয়ে  পড়ে রাতের সকল পক্ষকুল
ঘোর তমশা ভেদ করে জ্বলতে থাকে ক্ষীণ আলো
এই ক্ষীণ আলোয় পথ দেখানো যেন জোনাকিদের প্রতিশ্রুতি
নাই বা জোড়াল আলো, নাই বা
জ্যোতিপূর্ণ চন্দ্রের ব্রত
এই ক্ষীণ আলোয় আঁধারের মাঝে সাহসের যাত্রা
এটা অনন্তকালের মহাযাত্রা।
এক নিকষ কালো অন্ধকার জয়ের রথ।
হয়তো অন্ধকার থেকে  আলোয় আসার
নিঃশব্দ রাতের প্রহরী
তাদের এই ক্ষীণ আলোয় লেখা থাকে সহস্র নিঃশব্দের সাহসের গল্প
যেখানে সূর্য হার মানে ক্লান্তিতে
সেখানেই জোনাকি জ্বালে আলো।
এই জোনাকির আলো টুকুই আঁধারের পথ দেখার শেষ আশ্রয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com