বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

কবিতা-আলো আসবেই

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪ বার পঠিত
আলো আসবেই
রকিবুল ইসলাম
সাগরের সৈকতের সুবিস্তৃত বেলাভূমির
চিকচিক করা বিস্তীর্ণ বালুচরে হেঁটেছি
অনেকটা পথ আনমনে আলেয়ার আলোর খোঁজে।
রেখেছি পায়ের ছাপ!ঢেউ এসে মুছে দিয়েছে তা।
ভেঙে পড়িনি,হইনি কাতর কভু,
বিশ্বাস ছিল:”আলো আসবেই!”
লিখেছি তব নাম বালিতে মম আঙ্গুলি দ্বারা।
পাল্টা স্রোত প্রবাহের প্রবল তোড়ে নিশ্চিহ্ন হয়েছে,ভেসেছে তাও।
তবুও আকাঙ্ক্ষা ছিল:”আলো আসবেই!”
পাথরে খোদিত করলাম:মুছে গেল তারও নিশানা।
অত:পর,অগত্যা নিরুপায় আমি হৃদয়ের ক্যানভাসে আঁকলাম,
লিখলাম তব নাম রক্তের কালিতে।
আস্থা ছিল,বিশ্বাস ছিল:”আলো আসবেই!”
বাঁধ সাধলো মন আমার,কইল:মুছে যেতে পারে তাও।
অগত্যা,অত:পর,নিরুপায় আমি হতাশ,বিহবল হয়ে মূষড়ে পড়তে চাইলাম।
আলো-আঁধারীর খেলায় আলোর দীপ্তিময়তা ছাপিয়ে
অমাবস্যার ঘোর আঁধারে তলিয়ে যেতে চাইলো আমার মনন,সাথে পুরো বসুন্ধরা।
তবে,আশার পাখিকে নিরাশার বালুচরে ডুবতে দিইনি কভু।
বারংবার ব্যর্থ আমি নিজেকে প্রস্তুত করেছি নতুন ভাবে,নব্য প্রত্যয়ে।
অবশেষে,অমানিশার ঘোর আঁধার কে়ঁটে গিয়ে আলো এলো অবশেষে।
জানতাম:”আলো আসবেই!”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com