বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

কবিতা-হেমন্তের প্রতীক্ষা

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৯৬ বার পঠিত

হেমন্তের প্রতীক্ষা
আসাদুজ্জামান খান মুকুল

তুমি আসবে বলে হেমন্তের রূপ নেমে এসেছে
নিস্তব্ধ প্রান্তরে, ঝরাপাতার মৃদু শব্দ বাজিয়ে।
হেমন্তের বিকেল ধানের খড়ের সোনালি আভায়
আলোকিত হয়েছে পথঘাট,

তোমার পদধ্বনি ছুঁয়ে যাবে বলে।
শুকনো পাতার মর্মরধ্বনি নির্জনে করেছে ফিসফাস।
শিউলি-সুগন্ধ ভেসে আসে তোমার খোঁপায় গুঁজে দেওয়ার স্বপ্নে।
আমিও বসেছিলাম নদীতীরের নির্জন বাঁকে,

ভেবেছিলাম!তুমি আসবে হেমন্তের অপ্সরির বেশে!
পাশে বসে বলব দুজনে বুকের গভীরে লুকানো কথারমালা।
সহস্র জন্মের অগোচর কথারা।
সন্ধ্যা নেমে এল, কুয়াশার চাদর ঘিরে ধরে চারদিক,
মনে হয়েছিল দুজনে ডুব দেব প্রণয়ের উষ্ণ সাগরে।
শেষে তুমি এলে না প্রিয়া।
নিরুপায় হয়ে হেমন্তের শীত আর বুকের দহন নিয়ে,
ফিরে এলাম আমার শূন্য নীড়ে,
তোমার অগম্যতার গভীর শূন্যতা বুকের ভেতর বাজিয়ে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com