বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

কবিতা-অধিবাস্তব অনুষঙ্গ 

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৩০ বার পঠিত
অধিবাস্তব অনুষঙ্গ
তুহীন বিশ্বাস
কষ্ট পাহাড়ের পাথরগুলো নষ্ট হয় অদৃশ্য স্পর্শে
ধুলো ঝড়ে ধূলিকণা জমে ঢেকে যায় রক্তক্ষরণ,
তৃণলতা জন্মায়, সবুজে আবৃত হয় সমস্ত শরীর
পাখিদের বসতি গড়ে, থেকে যায় চাপা আর্তনাদ।
প্রকৃতির খেলায় মাতাল হয়ে ওঠে ঘূর্ণন বাতাস
অতিবৃষ্টি কিংবা অনাবৃষ্টি আঘাত হানে উপর্যুপরি,
ভিজে ভারী হয় নয়তো খরতাপে পুড়ে ছারখার
খসে পড়ে সবুজের আস্তরণ, শুরু হয় স্মৃতিচারণ।
নিয়তির স্রোতে ভেসে যায় অধিবাস্তব অনুষঙ্গ
নেতিয়ে পড়ে মনস্তাত্ত্বিক যুদ্ধে পরাস্ত আকাঙ্ক্ষা,
তবুও অতীতের সাথে আপোষ করে না ব্যক্তিত্ব –
হতাশাগ্রস্ত আশা বেঁচে থাকে সময়ের অপেক্ষায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com