মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

কবিতা- গ্রীষ্মের দাবদাহে”

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৫ বার পঠিত
 গ্রীষ্মের দাবদাহে”
কবি- ফারুক আহম্মেদ জীবন
এইতো কয়েকদিন আগেও
এখানে ছিল মাঠ ভরা সবুজ, সোনালী ধান,
চলার পথে পথিক নাসিকাতে পেতো
দক্ষিণা সে ঝিরঝিরে মৃদু বায়ুতে
ধানের মিষ্টি ম-ম  ঘ্রাণ।
জল ভরা ছিল ধানের ক্ষেত গুলোতে
ছিলো যেনো মাটির বুকে প্রাণ,
আর, নানান রকমারি পক্ষীর ছিলো গুঞ্জন
মিষ্ট সুরে গাইতো কতো গান।
আজ সে ফসলের ক্ষেত শূন্য পড়ে আছে
মাটির বুকে ফসল ছাড়া,
কোথাও নেই ক্ষেত গুলোতে এতোটুকুও জল
তেজস্বী সূর্যের প্রখর রৌদ্রের
গ্রীষ্মের উষ্ণ দাবদাহে
সে মৃত্তিকা এখন যে একেবারে প্রাণহীন
জল বিহীন মৃত্তিকার বুকে এখন খরা।।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com